নওগাঁয় ট্রাকচাপায় নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁয় দ্রুতগামী ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দিবাগত রাতে পত্নীতলা উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মহাদেবপুর উপজেলার সুজাইল গ্রামের হবিবুর রহমানের ছেলে অটোরিকশা চালক আবু হাসান (৪৬) ও ধামইরহাট উপজেলার দুর্গাপুর গ্রামের অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)। তরিকুল পেশায় একজন মাইক্রোবাস চালক ছিলেন এবং ঘটনার সময় তিনি অটোরিকশার যাত্রী হিসেবে ফিরছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় থেকে আনুমানিক ৫০০ গজ উত্তরে পাকা রাস্তার ওপর একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক যাত্রীসহ অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেইRead More



































