জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়ে তোলা ৬০টি দোকান ঘর ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জৈন্তাপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকনাগুল বাজার এবং দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দরবস্ত বাজার এলাকার সিলেট-তামাবিল মহাসড়কের পাশে অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা ও দোকান ঘর উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। এসময় সিলেট-তামাবিল মহাসড়কের ও সরকারি জায়গা দখল করে অবৈধ ভাবে গড়ে তোলা ছোট-বড় সহ মোট ৬০টি বিভিন্ন ধরনের স্থাপনা অপসারণ করা হয়। মূলত মহাসড়কে যানজট নিরসন,Read More



































