সিলেটে নকল লেবেলে অস্বাস্থ্যকর চিপস উৎপাদন, সুমন ফুডকে লাখ টাকা জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর তেলিবাজার বাইপাস এলাকায় নকল লেবেল ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সিলেট মেট্রোপলিটন এলাকার তেলিবাজার বাইপাস সংলগ্ন সুমন ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. পারভেজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি চিপস উৎপাদনে পোড়া তেল ব্যবহার করছে। এ ছাড়া, নিম্নমানের বিট লবণ অস্বাস্থ্যকর পরিবেশে খোলা বস্তায় সংরক্ষণ করা হচ্ছিল। নকল লেবেল ব্যবহার করে নোংরা পরিবেশে বিপুল পরিমাণ চিপস উৎপাদন ও বাজারজাতেরও প্রমাণ পাওয়া যায়।Read More
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় ও যশোরে এমপির বাড়ীতে সন্ত্রাসী হামলায় সিলেট মহানগর জামায়াতের নিন্দা

বৈশাখী নিউজ ডেস্ক: মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে এনসিপির পদযাত্রা এবং যশোরে জামায়াত এমপির বাড়ীতে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। অবিলম্বে পৃথকRead More

































