সিলেট শহরের প্রতিটি স্কুলে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবেঃ সিসিক প্রশাসক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি সবুজ ও প্লাস্টিক দূষণমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে কাজ করবে সিলেট সিটি করপোরেশন (সিসিক) এবং লাফার্জহোলসিম বাংলাদেশ। এ লক্ষ্যে সিলেট শহরের প্রতিটি স্কুলে সিসিক ও লাফার্জহোলসিম বাংলাদেশ এর উদ্যোগে পরিচালিত হবে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নগরীর সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করে সিসিক ও লাফার্জহোলসিম। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সিলেটকে প্লাস্টিক দূষণমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে সিসিক ইতিমধ্যে মাইলফলক কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। এই পদক্ষেপগুলো সফল করতে ব্যক্তি পর্যায়ে বর্জ্যRead More



































