মোংলায় চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, সিলেটে গ্রেপ্তার সমির

বৈশাখী নিউজ ডেস্ক: বাগেরহাটের মোংলায় পাঁচ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ইয়ার মো. সমিরকে (৪০) সিলেট থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত বৃহস্পতিবার রাতে সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুর সংলগ্ন এলাকায় এসআরবি-৯ ও এসআরবি-৬-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সমির হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আমির খনি এলাকার জহির মিয়ার ছেলে। তিনি বাগেরহাটের মোংলা থানায় দায়ের করা এ মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামি। এসআরবি জানায়, ভুক্তভোগী শিশুটি পরিবারের সঙ্গে বাগেরহাটের মোংলা বন্দর এলাকার মাধবী আবাসিক এলাকায় বসবাস করত। অভিযুক্ত সমির তাদের প্রতিবেশী হওয়ায় দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক ছিল। সেই সুবাদে শিশুটি প্রায়ই সমিরের বাসায় গিয়েRead More



































