সিলেটে হাম-উপসর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হাম-উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া চার মাস বয়সী শিশুটির নাম হাসাইন। সে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সেবুল মিয়ার ছেলে।
বুধবার (১১ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।
হাসাইনকে নিয়ে এ পর্যন্ত চলতি বছর সিলেট বিভাগে হাম ও রোগটির উপসর্গে মারা গেছেন ২১২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৫ জন, সুনামগঞ্জে ৭৬ জন, হবিগঞ্জে ৩৪ জন এবং মৌলভীবাজারে ১৭ জন।
এদিকে, চলতি বছর সিলেট বিভাগে মোট নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৯৭ জন। এর মধ্যে সিলেটে ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ২৪০ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন রোগী রয়েছেন।
জানা গেছে, বর্তমানে সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে মোট ৬০৭ জন হাম ও উপসর্গে আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
Related News
সিলেটে হাম-উপসর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হাম-উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেটের শহীদRead More
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৫
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More



Comments are Closed