সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস- ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। প্রধান অতিথির বক্তৃতায় সিসিক প্রশাসক বলেন, দীর্ঘ ১৭ বছরের অন্যায়, অবিচার, নিপীড়ন, গুম ও হত্যার বিরুদ্ধে বিএনপির ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের পুঞ্জীভূত সফলতা আসে ২০২৪ সালের জুলাই-আগস্টে। তিনি বলেন, এ আন্দোলনে দলমত-নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছিল। আন্দোলনের শহিদ ওRead More



































