সাদাপাথরে পরিচ্ছন্নতায় ‘ক্লিন সিটি সিলেটে’র ব্যতিক্রমী উদ্যোগ

বৈশাখী নিউজ ডেস্ক: প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ক্লিন সিটি সিলেট। পর্যটনকেন্দ্রটিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি আগত পর্যটকদের পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান সম্প্রতি সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা। স্বচ্ছ পানির ধারা, সাদা পাথরের বিস্তীর্ণ এলাকা, সবুজ পাহাড় আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক ভিড় করেন। তবে অনেক পর্যটকের অসচেতন আচরণে প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের মোড়ক ও অন্যান্য অপচনশীল বর্জ্যে দূষিত হচ্ছে এ পর্যটনকেন্দ্রের পরিবেশ। এই বাস্তবতায় পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘ সাত বছর ধরে কাজ করে আসাRead More



































