মার্কিন ভিসা প্রত্যাশীদের জন্য দূতাবাসের কড়া বার্তা

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করার সময় সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস। একই সঙ্গে, এ ধরনের তথ্য গোপন করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী অযোগ্যও হতে পারেন বলে সতর্ক করেছে দূতাবাস। মঙ্গলবার (৬ অক্টোবর) ইউএস অ্যাম্বাসি ঢাকার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদান না করলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য হতে পারেন। এর আগে দেওয়া আরেক বার্তায় ভিসা সাক্ষাৎকারের সময় অতীত বা বর্তমানের কোনোRead More



































