মুন্সীগঞ্জে অটো গ্যারেজে ডাকাতি; স্বামী-স্ত্রীকে বেঁধে লুট, মালিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীর রাতে একটি অটোরিকশার গ্যারেজে ডাকাতি হয়েছে। এ সময় গ্যারেজ মালিক ও তাঁর স্ত্রীকে রশি দিয়ে বেঁধে দুটি অটোরিকশা, ৬১টি ব্যাটারি ও ১৯টি চার্জার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনার পর গুরুতর অসুস্থ হয়ে মারা গেছেন গ্যারেজ পরিচালনাকারী অহিদুল্লাহ (৫৪)।
সোমবার (২৩ নভেম্বর) ভোররাত ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার পাটাভোগ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাটাভোগ গ্রামে ওহিদুর রহমান জিঠুর অটোরিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোররাতে ৬ থেকে ৭ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত গ্যারেজের পেছনের তালা কেটে ভেতরে ঢুকে পড়ে। তখন গ্যারেজে থাকা পরিচালনাকারী অহিদুল্লাহ ও তাঁর স্ত্রী হোসনা খাতুনকে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে তারা। এরপর গ্যারেজে থাকা ৬১টি ব্যাটারি, ১৯টি চার্জার ও দুটি অটোরিকশা একটি পিকআপে তুলে নিয়ে পালিয়ে যায়।
দুর্বৃত্তরা চলে যাওয়ার পর স্থানীয়দের সহায়তায় হোসনা খাতুন নিজের বাঁধন খুলে স্বামীকে উদ্ধার করেন। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত অহিদুল্লাহ কুমিল্লার দাউদকান্দি উপজেলার তোলাতলি গ্রামের মৃত ওহাব আলী প্রধানের ছেলে। প্রায় তিন মাস ধরে তিনি ওই গ্যারেজ ভাড়া নিয়ে পরিচালনা করে আসছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
Related News
মুন্সীগঞ্জে অটো গ্যারেজে ডাকাতি; স্বামী-স্ত্রীকে বেঁধে লুট, মালিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীর রাতে একটি অটোরিকশার গ্যারেজে ডাকাতি হয়েছে। এ সময় গ্যারেজRead More
রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে দুর্বৃত্তদের আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ী শহরে দাঁড়িয়ে থাকা একটি পরিত্যক্ত ট্রাকে গভীররাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতেRead More



Comments are Closed