সিলেট-তামাবিল সড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহমুদুল হাসান (৩৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সিলেট-তামাবিল মহাসড়কের খাদিমপাড়া ৩নং রোডের মুখে হিলভিউ টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার ঘোড়াশাল এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. ইব্রাহীম হোসেন। ঘটনাস্থলে তার মরদেহের পাশ থেকে উদ্ধার করা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় এক নারী সড়ক পার হচ্ছিলেন। তাকে রাস্তা পার হওয়ার সুযোগ দিতে গিয়ে মোটরসাইকেল চালক গতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।Read More



































