হবিগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন উপজেলা যুবলীগ নেতা ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান আলতাবুর চৌধুরী আলতু মিয়াসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ভোর রাত থেকে দুপুর পর্যন্ত হবিগঞ্জ শহর ও বানিয়াচং উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত অন্য দুজন হলেন, বানিয়াচং সদরের ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের মৃত শেখ ইমরান মিয়ার ছেলে ছাত্রলীগকর্মী ওবায়দুল হাসান মঈনুল (৩০) এবং ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের দক্ষিণ যাত্রাপাশা এলাকার মৃত বজলু মিয়ার ছেলে যুবলীগকর্মী আজমল মিয়া (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, আলতাবুর চৌধুরী আলতু মিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের আগস্টে দায়ের করা ৯ হত্যা মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার গভীর রাতে হবিগঞ্জ শহরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, বুধবার দুপুর ১২টার দিকে বানিয়াচংয়ের বড়বাজার থেকে ওবায়দুল হাসান মঈনুল এবং সাড়ে ১২টার দিকে গ্যানিংগঞ্জ বাজার থেকে আজমল মিয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আজমল মিয়ার বিরুদ্ধে বানিয়াচং থানায় ২০২৪ সালে দায়েরসহ তিনটি মামলা রয়েছে। এসব মামলায় দাঙ্গা, হামলা, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর আক্রমণ ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। অপরদিকে, মঈনুলের বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আলতু চৌধুরীকে ৯ হত্যা মামলায় এবং অন্য দুজনকে আগে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Related News
হবিগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন উপজেলা যুবলীগ নেতা ও সাবেকRead More
হবিগঞ্জ সীমান্তে ৪৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সীমান্তে পৃথক চার অভিযান চালিয়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা, ২৯ বোতলRead More



Comments are Closed