হবিগঞ্জ সীমান্তে ৪৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সীমান্তে পৃথক চার অভিযান চালিয়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা, ২৯ বোতল বিয়ার, অবৈধ কম্বল ও মেহেদিসহ ৪৫ লাখ ২৮ হাজার টাকার মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১০ নভেম্বর) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার বাজার টিলা এলাকায় সাতছড়ি বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩০ কেজি ভারতীয় গাঁজা ও এক বোতল বিয়ার জব্দ করে। একই দিন মাধবপুর উপজেলার বান্ডুরিয়া এলাকায় তেলিয়াপাড়া বিওপির টহলদল আরও ২৮ বোতল ভারতীয় বিয়ার জব্দ করে।
এছাড়া মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর ও চন্ডিছড়া মাজার এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় কম্বল ও মেহেদি জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪৪ লাখ ২৮ হাজার টাকা।
জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তকে চোরাচালানমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Related News
হবিগঞ্জ সীমান্তে ৪৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সীমান্তে পৃথক চার অভিযান চালিয়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা, ২৯ বোতলRead More
হবিগঞ্জে বাস-পিকআপের সংঘর্ষে চালক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদRead More



Comments are Closed