গোলাপগঞ্জে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এই ভুক্তভোগী তরুণী ৪ জনকে আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় প্রধান অভিযুক্ত হলেন উপজেলার বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ খাগাইল গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে সুফিয়ান আহমদ (৩০)। অন্যান্য আসামীরা হলেন সুফিয়ান আহমদের ভাই সুলতান আহমদ (৪০), বোন আম্বিয়া বেগম (৪৫) এবং বোন জামাই ফেঞ্চুগঞ্জ থানার মানিককোনা গ্রামের সুহেল মিয়া। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর বোনের সাথে প্রধান অভিযুক্ত সুফিয়ান আহমদের চাচাতো ভাইয়ের বিয়ে হয়। এই সুবাদে ভুক্তভোগী তরুণীর প্রধান অভিযুক্তের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের একপর্যায়ে সুফিয়ান আহমদRead More



































