Main Menu

সিলেটে ভারতীয় পণ্যসহ আটক ৩ যুবক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে প্রায় ১ লাখ ৯০ হাজার ৬৮০ টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের তেলীবাজার বাইপাস পয়েন্টে চেকপোস্ট পরিচালনাকালে একটি যাত্রীবাহী বাস থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তেলীবাজার বাইপাস পয়েন্টের দক্ষিণ পাশে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে সৈকত পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় বাস থেকে ৪৯টি ভারতীয় কম্বল, ৩৬০ পিস Amul Kool Premium Kesar এবং ১২৮ পিস Paper Boat Swing Coconut Water Drink উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯০ হাজার ৬৮০ টাকা।

এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন—মো. নাইম বেপারী (২২), মুন্সিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চর্মসুরা এলাকার বাসিন্দা; মো. তানভীর ইসলাম (২৫), নারায়ণগঞ্জ সদর উপজেলার জীমখানা এলাকার বাসিন্দা এবং মো. মুন্না (২৫), নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশীপুর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, আটক তিনজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed