সিলেটে ৫ লাখ টাকার জালনোটসহ আটক ৪

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অভিযান চালিয়ে ৫ লাখ ২ হাজার ৭০০ টাকার জালনোটসহ চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব-৯)। বুধবার (১৩ মে) র্যাব-৯ সদর দপ্তর, সিলেট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জাল নোট চক্র সক্রিয় হয়ে উঠতে পারে— এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১২ মে) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হযরত শাহজালাল (রহ.) মাজার গেট এলাকায় এক ব্যক্তি জাল টাকাসহ অবস্থান করছেন। পরে র্যাবের একটি আভিযানিক দল রাত ১১টা ৫০ মিনিটেRead More



































