কুমিল্লায় খেলা নিয়ে সংঘর্ষে ব্রাজিল সমর্থক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লায় আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ফুটবল ম্যাচ চলাকালে খেলা নিয়ে কথা কাটাকাটি ও বিরোধের জেরে এক ব্রাজিল সমর্থক পিটুনিতে নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মো. শরিফুল ইসলাম (৩২) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার মো. মতিউর রহমানের ছেলে। তিনি জীবিকার তাগিদে কুমিল্লায় অবস্থান করছিলেন বলে জানা গেছে। ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ (এসআই) শঙ্কর কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ফুটবল ম্যাচ উপভোগ করছিলেন স্থানীয় ফুটবলপ্রেমীরা।Read More



































