মার্কিন স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, বিপাকে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে অধ্যায়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইএস)। নতুন এই নিয়ম কার্যকর হওয়ার আগে বিদ্যমান সুযোগ-সুবিধা বজায় রাখতে ছুটি বা একাডেমিক কারণে দেশের বাইরে থাকা আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে ফিরে আসার জরুরি পরামর্শ দিয়েছে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো। নতুন নিয়ম অনুযায়ী, এতদিন পর্যন্ত ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ (ডি/এস) ব্যবস্থার অধীনে আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের পড়াশোনা চলাকালীন অনির্দিষ্টকাল যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পেতেন। তবে নতুন চূড়ান্ত নীতিমালায় সেই সুযোগ বাতিল করে সর্বোচ্চ ৪ বছরের নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করা হয়েছে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইএস) এফ-১ স্টুডেন্ট ভিসা, জে-১ এক্সচেঞ্জ ভিজিটর ওRead More



































