সিলেটে হাম-উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হাম সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ দুই শিশুকে নিয়ে সিলেটে এ পর্যন্ত হাম ও উপসর্গে ৯৫ জন মারা গেছেন। এর মধ্যে সরাসরি হাম রোগে ৪ জন ও বাকিরা উপসর্গে। মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী- মৃত দুই শিশুর মধ্যে একজন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দীন ইসলামের ৪ মাস বয়সী ছেলে আম্মান। সে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অন্যজন সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাউতগ্রামের আখলাছুর রহমানের ৭ মাস বয়সী মেয়ে নাফি। সে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এদিকে, গতRead More



































