রোটারি ক্লাবের উদ্যোগে বিদ্যালয়ে সিলিং ফ্যান প্রদান

বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষার্থীদের জন্য আরামদায়ক ও অনুকূল শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকার হাজী শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান প্রদান করেছে রোটারি ক্লাব অব জালালাবাদ ও রোটারি ক্লাব অব সিলেট নর্থ। বুধবার (৮ জুলাই) সকালে আয়োজিত অনুষ্ঠানে রোটারি ক্লাব অব জালালাবাদের সভাপতি রোটা. লতিফা জাহাঙ্গীর, রোটারি ক্লাব অব সিলেট নর্থের সভাপতি রোটা. কাজী ওমর ফারুক এবং রোটারি ক্লাব অব সিলেট সুপ্রিমের সভাপতি ডা. মোস্তফা আহমদ আজাদ মাদানী বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে সিলিং ফ্যান তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর (ডি-৬৫) পিডিজি এম আতাউর রহমান পীর বলেন, একটি সুন্দর শিক্ষাRead More



































