মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয়

লায়ন মো: গনি মিয়া বাবুল: বর্তমান বিশ্বের অন্যতম ভয়াবহ সামাজিক ব্যাধির নাম মাদকাসক্তি। এটি শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। বাংলাদেশসহ বিশ্বের বহু দেশ আজ মাদকের ভয়াল থাবায় আক্রান্ত। প্রতিনিয়ত তরুণ সমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। একসময় যে মাদক সীমিত আকারে কিছু নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ ছিল, আজ তা শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আধুনিক প্রযুক্তি, অনলাইন যোগাযোগ, সীমান্ত দুর্বলতা এবং সামাজিক অবক্ষয়ের কারণে মাদকের বিস্তার আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। মাদক এমন এক নীরব ঘাতক, যা ধীরে ধীরে একজন মানুষকে মানসিক,Read More


































