হোয়াটসঅ্যাপে আসছে বড় পরিবর্তন

প্রযুক্তি ডেস্ক: ফোন নম্বরের বাধ্যবাধকতা সরিয়ে এ যাবৎকালের অন্যতম বড় পরিবর্তনের পথে হাঁটছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। শিগগিরই ব্যবহারকারীরা এই অ্যাপে নিজেদের পছন্দমতো একটি ইউজারনেম বা ব্যবহারকারীর নাম নিবন্ধন করতে পারবেন। এর পর থেকে কারও সঙ্গে যোগাযোগের জন্য ফোন নম্বরের বদলে কেবল ওই ইউজারনেম শেয়ার করে নিলেই চলবে। কোম্পানিটির পক্ষ থেকে নতুন এই ফিচারকে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে তুলে ধরা হচ্ছে। প্রতিষ্ঠানটির মতে, মোবাইল নম্বর অত্যন্ত ব্যক্তিগত জিনিস এবং এটি মানুষের জীবনের বহু বিষয়ের সঙ্গে যুক্ত থাকে। তাই নম্বরটি সুরক্ষিত রাখা জরুরি। যেমন কোনো সদ্য পরিচিত মানুষের সঙ্গে কথা বলা বা কোনো গ্রুপে যোগ দেওয়ারRead More


































