হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে।
সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক এপিপি আবুল কালাম (৫০), সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিক মিয়া (৪৫), গোপায়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মিয়া (৩৫), যুবলীগ নেতা আমিনুল ইসলাম (৪৭), পইল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ছন্দু মিয়া (৫৬), লস্করপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান (৬২) ও পইল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এনাম মিয়া (৪৮)।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক জানান- গত শনিবার দিবাগত রাতে শহরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় এনাম মিয়া, মান্নান মিয়া, ছন্দু মিয়া ও আমিনুল ইসলাম ও সোহেল মিয়া কারাগারে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও সদর উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবুল কালাম ও রফিক মিয়ার বিরুদ্ধে বৈষম্য বিরোধী মামলা থাকায় তাদেরকে ওই মামলায় আদালতে প্রেরণ করা হয়।
Related News
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More
হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সমর্থকদের মধ্যেRead More



Comments are Closed