মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে শামস্ ফুড নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস।
জেলা প্রশাসন জানায়, বেকারিটিতে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল। একই সঙ্গে পণ্য উৎপাদনের আগেই আগাম তারিখ উল্লেখ করে মেয়াদোত্তীর্ণের স্টিকার প্রস্তুত রাখার বিষয়টি অভিযানে নজরে আসে। কারখানার শ্রমিকদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি অনুসরণের ক্ষেত্রেও গুরুতর ঘাটতি দেখা যায়।
জেলা প্রশাসন আরও জানায়, খাদ্যপণ্য উৎপাদনের সামগ্রিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত পরিবেশ ও নিরাপত্তাবিধি অনুসরণ করা হচ্ছিল না। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে একাধিকবার সতর্ক করা হলেও নির্দেশনা যথাযথভাবে মানা হয়নি। পরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মৌলভীবাজারের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন সার্বিক সহযোগিতা করেন। এ সময় পুলিশের একটি দল অভিযান পরিচালনায় নিরাপত্তার দায়িত্ব পালন করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed