হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস) সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল ইসলাম বকুলকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) রাতে চুনারুঘাট পৌর শহরের মধ্যবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। রাতেই তাকে থানায় নিয়ে আসা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এদিকে নাজমুল ইসলাম বকুলের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। হবিগঞ্জ জেলা যুবলীগ এবং চুনারুঘাট পৌর ও উপজেলা ছাত্রলীগ কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে তারা বকুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
ব্যবসায়ী নেতা ও যুবলীগ আহ্বায়ক বকুলের গ্রেফতারকে কেন্দ্র করে চুনারুঘাট পৌর এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি তৎপরতা ও নজরদারি জোরদার করা হয়েছে।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed