মৌলভীবাজারে ১৪ ভরি স্বর্ণ ও টাকা লুট, গ্রেফতার ৩

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে বসতবাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। গ্রেফতার তিনজনের মধ্যে দু’জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রাতে এ তথ্য নিশ্চিত করেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী। গ্রেফতার ব্যক্তিরা হলেন রাজনগর উপজেলার মৌলভীচক গ্রামের মোস্তাক আহমদ ও ইসতিয়াক আহমদ এবং একামধু গ্রামের হাছান আলী। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের নন্দীউড়া গ্রামে কিরীটি ভট্টাচার্যের বসতবাড়িতে হানা দেয় ১০ থেকেRead More



































