সিলেটে বিপুল পরিমাণ রেড বুল ও মনস্টারসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২টি রেড বুল ও মনস্টার এনার্জি ড্রিংকস জব্দ করা হয়েছে। এ সময় এসব পণ্য বহনকারী একটি মাইক্রোবাসসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নগরের চৌকিদেখী এলাকার সিটি গেট এলাকায় পুলিশের চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) মো. মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় পুলিশের সংকেত অমান্য করে একটি কালো রঙের টয়োটা মাইক্রোবাস পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে মজুমদারী লিচু বাগান এলাকার বাইতুল জান্নাত জামে মসজিদের বিপরীত পাশে পীরমহল্লাগামী রাস্তার মুখে মাইক্রোবাসটি আটক করে।
আটক মাইক্রোবাসটির নম্বর ঢাকা মেট্রো-চ-২০-৪১৩০। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২টি রেড বুল ও মনস্টার এনার্জি ড্রিংকস জব্দ করা হয়।
এ ঘটনায় আটক তিনজন হলেন—সিলেটের বালাগঞ্জ উপজেলার শাহাপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে আব্দুল আজিজ লিমন (৩২), কুমিল্লার চান্দিনা উপজেলার তেয়ারিয়া গ্রামের ইউনুছ আলীর ছেলে মো. সাব্বির আহমদ (১৯) এবং একই উপজেলার তেঘারিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. রায়হান (২২)।
পুলিশ জানায়, এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে এয়ারপোর্ট থানায় মামলা করা হয়েছে।
পরে আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
সিলেটে বিপুল পরিমাণ রেড বুল ও মনস্টারসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২টি রেড বুলRead More
সিলেটে ২০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পুলিশের অভিযানে ২০ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ৬৭২টি ভারতীয় কম্বলসহRead More



Comments are Closed