Main Menu

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিক মিয়া (২৫) নামে এক সিরামিক কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার জগদীশপুর এলাকায় অবস্থিত বিএইচএল সিরামিক কোম্পানির কারখানায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক মিয়া মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বাড়চান্দুরা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের সমশের আলীর ছেলে।

কারখানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে কারখানার অভ্যন্তরে একটি মেশিনে কাজ করছিলেন আশিক। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে সহকর্মীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সুকোমল ভট্টাচার্য্য হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share





Related News

Comments are Closed