কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুমা সর্বদলীয় সচেতন নাগরিক সমাজ, কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের উপজেলা গেটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন সর্বদলীয় সচেতন নাগরিক সমাজ, কমলগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মো. মাসুক আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, আসন্ন কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর ও সৈয়দ জামাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
উল্লেখ্য, গত ১ নভেম্বর বিকেলে জমি বিক্রির মধ্যস্থতাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম নিহত হন। এ ঘটনায় তাঁর বড় ভাই জহিরুল ইসলাম জসিম গুরুতর আহত হন। ঘটনার পর পুলিশ অভিযুক্ত ময়নুল হককে আটক করে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একজন আসামিকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed