সিলেটে গভীর রাতে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করতে গভীর রাতে নগরীর বিভিন্ন সড়কের উন্নয়নকাজ আকস্মিক পরিদর্শন করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (৬ নভেম্বর) গভীর রাতে তিনি নগরীর কুশিঘাট এলাকায় আধুনিক প্রযুক্তিতে এসফল্ট ব্যবহার করে সড়ক সংস্কার ও কার্পেটিংয়ের চলমান কাজ পরিদর্শন করেন। এ সময় কাজের গুণগত মান শতভাগ নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের কঠোর নির্দেশনা দেন মন্ত্রী।
সরকারি উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম, অবহেলা কিংবা কাজের মানের সঙ্গে আপস করা হবে না বলেও স্পষ্ট হুঁশিয়ারি দেন তিনি।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, বর্তমান সরকার টেকসই ও জনকল্যাণমুখী উন্নয়নে বিশ্বাসী। জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে দেশজুড়ে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে শিগগিরই বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে।
কুশিঘাট এলাকার কাজ পরিদর্শন শেষে মন্ত্রী নগরীর উপশহর এলাকায় যান। সেখানে এসফল্ট দিয়ে নির্মিত সড়কে ট্রাফিক সিগন্যাল ও রোড মার্কিংয়ের কাজ ঘুরে দেখেন। এ সময় কাজের সার্বিক মানে সন্তোষ প্রকাশ করে নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এসব কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রজি উদ্দিন খান ও শামসুল হক পাটোয়ারী, নির্বাহী প্রকৌশলী সুমন চন্দ্র দেবসহ সিসিকের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন প্রকৌশলী ও কর্মকর্তারা।
মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পের সুফল যেন সরাসরি নগরবাসীর কাছে পৌঁছে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। সড়ক নির্মাণ ও সংস্কারকাজে টেকসই প্রযুক্তি ব্যবহার এবং যথাযথ তদারকির মাধ্যমে দীর্ঘস্থায়ী উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
Related News
মৌলভীবাজারে ১৪ ভরি স্বর্ণ ও টাকা লুট, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে বসতবাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছেRead More
সিলেটে গভীর রাতে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মানRead More



Comments are Closed