কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’।
বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ (বামসাস), সেন্ট্রাল কমিটির উদ্যোগে এবং কমলগঞ্জ ব্রাঞ্চের সহযোগিতায় শুক্রবার (৬ নভেম্বর) দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
মণিপুরি কালচারাল কমপ্লেক্স, তেতইগাঁও, আদমপুরবাজার, কমলগঞ্জে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশসহ ভারত ও পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাহিত্যিক, গবেষক, কবি ও শিল্পীরা অংশ নেন।
এই পর্বে প্রখ্যাত সাহিত্যিক অধ্যাপক নোংমাইথেম তোম্বীর ওপর একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়, যার মূল বিষয়বস্তু ছিল— “প্রোফেসর নোংমাইথেম তোম্বী (অ্যা গ্রেট এক্সপোনেন্ট ওফ মণিপুরী লিটরেচার)”।
বামসাস সেন্ট্রাল কমিটি, সিলেটের প্রেসিডেন্ট এল. প্রশান্ত কুমার সিংহের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি নামব্রম শংকরের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ত্রিপুরার বিশিষ্ট কবি ও নাট্যকার এল. কুমার সিংহ, ভান্ডারীগাঁও হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাইবম বীরেন্দ্র সিংহ এবং ভারতের মণিপুর থেকে আগত গবেষক ও অধ্যাপক নোংমাইথেম তোম্বীর কন্যা ড. অনুরাধা নোংমাইথেম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ত্রিপুরার মণিপুরি সাহিত্য পরিষদের সভাপতি ও লেখক এল. বীরমঙ্গল সিংহ এবং স্বাগত বক্তব্য রাখেন বামসাস সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট এ কে শেরাম।
২য় পূর্বে দুপুর ২টায় কবি সম্মেলনে চোমওংবী কৈনাহান দেবী ও রওশন আরা বাঁশি খৃৎহৈবম-এর যৌথ সভাপতিত্বে আয়োজিত এই কবি সম্মেলনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আসামের কাছাড় থেকে আগত কবি তাহির সাজবম, পশ্চিমবঙ্গের কলকাতার কবি রঞ্জিতা সরকার এবং ত্রিপুরার আগরতলার কবি এল. মিনা দেবী ও কবি থৌদাম নীলকুমার। বামসাস কমলগঞ্জ ব্রাঞ্চের পাব্লিকেশন সেক্রেটারি কবি অয়েকপম অঞ্জুর পরিচালনায় এ পর্বে আমন্ত্রিত কবিরা তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
আলোচনা সভা ও ‘নীলিমা সিনহা মেমোরিয়েল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয় তৃতীয় সেশন, যার মূল আকর্ষণ ছিল আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা। বামসাস সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট এ কে শেরাম-এর সভাপতিত্বে এবং ফাইনান্স সেক্রেটারি নীহার রঞ্জন শর্মার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেটের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ও কবি নিতাই সেন, কমলগঞ্জ মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি এল. জয়ন্ত সিংহ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বামসাস কমলগঞ্জ ব্রাঞ্চের প্রেসিডেন্ট এল. ইবুংহাল সিংহ শ্যামল।
এবারের সম্মেলনে মণিপুরি সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের মণিপুরি বিভাগের অধ্যাপক ও প্রখ্যাত লেখক ড. হাওরোংবম রাজমনি সিংহ-কে মর্যাদাপূর্ণ ‘নীলিমা সিনহা মেমোরিয়েল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়।
দিনব্যাপী এই আয়োজনের শেষ পর্যায়ে এক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বুদ্ধ্রাকপম সমেন্দ্র সিংহের (জয়েন্ট সেক্রেটারি, বামসাস সেন্ট্রাল কমিটি) পরিচালনায় অনুষ্ঠিত এই সাংস্কৃতিক পর্বে মণিপুর, সিলেট এবং ভানুগাছ অঞ্চলের আমন্ত্রিত খ্যাতনামা শিল্পীরা মণিপুরি ঐতিহ্যবাহী নৃত্য ও লোকসংগীত পরিবেশন করেন। দেশ-বিদেশ থেকে আগত সাহিত্যপ্রেমী ও দর্শকের উপস্থিতিতে সম্মেলনটি এক মহামিলনমেলায় পরিণত হয়।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed