ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৬৫ বাংলাদেশি মিশরের কারাগারে

প্রবাস ডেস্ক : ভবিষ্যত উজ্জ্বল করার স্বপ্নে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে একটি রাবারের নৌকায় করে ৬৫ বাংলাদেশি দীর্ঘ ২৪ ঘণ্টা ভূমধ্যসাগরে ভাসতে থাকেন। কিন্তু সেই স্বপ্নযাত্রা একসময় পরিণত হয় মৃত্যুর সঙ্গে লড়াইয়ে। জাহাজের জ্বালানি শেষ হয়ে গেলে নৌকায় পানি ঢুকে প্রাণের ঝুঁকি তৈরি হয়। পরে ‘ইয়াং মিং’ নামের একটি বাণিজ্যিক জাহাজ তাদের উদ্ধার করে মিশরের দামিয়াত বন্দরে নিয়ে আসে। বর্তমানে তারা দামিয়াত কারাগারে বন্দি আছেন। সোমবার (৯ নভেম্বর) কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। দূতাবাস জানায়, গত ৮ অক্টোবর ৬৫ বাংলাদেশিসহ মোট ৬৯ জন একটি রাবারের নৌকায় গ্রিসের উদ্দেশে যাত্রা করেন। তাদের মধ্যে চারজন ছিলেন দক্ষিণRead More



































