সিলেটে গভীর রাতে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করতে গভীর রাতে নগরীর বিভিন্ন সড়কের উন্নয়নকাজ আকস্মিক পরিদর্শন করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (৬ নভেম্বর) গভীর রাতে তিনি নগরীর কুশিঘাট এলাকায় আধুনিক প্রযুক্তিতে এসফল্ট ব্যবহার করে সড়ক সংস্কার ও কার্পেটিংয়ের চলমান কাজ পরিদর্শন করেন। এ সময় কাজের গুণগত মান শতভাগ নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের কঠোর নির্দেশনা দেন মন্ত্রী। সরকারি উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম, অবহেলা কিংবা কাজের মানের সঙ্গে আপস করা হবে না বলেও স্পষ্ট হুঁশিয়ারি দেন তিনি। পরিদর্শনকালেRead More



































