আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুর

বৈশাখী নিউজ ডেস্ক: বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শাখারিয়া বাসস্ট্যান্ডসংলগ্ন পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহার নেতৃত্বে একদল নেতাকর্মী মিছিল নিয়ে শাখারিয়া পেট্রোল পাম্পের সামনে আসেন। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন। একপর্যায়ে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে। হঠাৎ ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় আশপাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ আশ্রয়ে সরে যান। খবর পেয়ে আমতলী থানা পুলিশRead More
সিলেটে ২৬ বিদেশি চিকিৎসকের বিনামূল্যে চিকিৎসাসেবা

বৈশাখী নিউজ ডেস্ক: ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে আসা চিকিৎসকদের নিয়ে তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটের জালালপুরের কাদিপুরে শামছুন্নেছা ওমেন্স কলেজে ২৬ জন বিদেশি চিকিৎসকের অংশগ্রহণে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচি অনুষ্ঠিতRead More


































