চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফ কোনো ধরনের বৈধ ছুটি বা দাপ্তরিক অনুমোদন ছাড়াই বছরের পর বছর কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি চাকরি বহাল রেখেই এই চার স্বাস্থ্যকর্মী বর্তমানে পরিবার নিয়ে ইউরোপে পাড়ি জমিয়েছেন বলে জানা যায়। গুরুত্বপূর্ণ চার কর্মী দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় হাসপাতালের নার্সিং সেবায় চরম অচলাবস্থা তৈরি হয়েছে। অনুপস্থিত কর্মীদের মধ্যে সিনিয়র স্টাফ নার্স মোহাম্মদ মাহবুবুল আলম ২০২১ সালের ২৭ ডিসেম্বর থেকে, রুহুল আমীন ২০২২ সালের ২৭ ডিসেম্বর থেকে এবং মিডওয়াইফ সুবি বেগম ২০২৩ সালের ৬ জানুয়ারি থেকে কর্মস্থলে আসছেন না। এছাড়া অপর সিনিয়র স্টাফ নার্স মান্না বেগমও দীর্ঘদিনRead More



































