ঢাবির ছাত্রী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা, আহত আরেক বোনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের রায়পুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যার ঘটনায় আহত আরেক বোনও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এ নিয়ে একই পরিবারের তিন বোন ও মায়ের মৃত্যু হলো। এদিকে গণপিটুনিতে ঘাতক যুবকও মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় থাকা একে একে সবাই মারা যান। জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক এবং রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- মা শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেজো মেয়ে ইকরা আক্তার (১৭) ও ছোট মেয়ে শিফা আক্তার (৯)। এছাড়া গণপিটুনিতে অভিযুক্তRead More



































