ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন

প্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অনেকের ফেসবুক আইডি এবং মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে গেছে। কেন বা কী কারনে এমনটা হল তা এখন জানা যায় নি। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এমনটি ঘটে। সংবাদমাধ্যম ইউনিলেইড জানিয়েছে, ফেসবুকের হাজার হাজার ব্যবহারকারী জানিয়েছেন, তারা ফেসবুক চালাতে পারছেন না। ২০২৩ সালের জানুয়ারি থেকে ফেসবুকের সার্ভিস পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসা সংস্থা ইজডাউন কর্তৃপক্ষ বাংলাদেশ সময় শুক্রবার (১২ জুন) রাত প্রায় ৮টার দিকে জানায়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০ ব্যবহারকারী রিপোর্ট করেছেন, তাদের ফেসবুক চালাতে সমস্যা হচ্ছে। ওয়েবসাইটটি আরওRead More



































