সিলেটে এইচএসসি’র সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছেন ২১ হাজারের বেশি শিক্ষার্থী

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি (সম্পূরক) পরীক্ষার জন্য ২১ হাজার ৩৭৭ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছেন। গত সোমবার (৯ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করেন। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন এ তথ্য নিশ্চিত করেছেন। বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে গত ৫ নভেম্বর থেকে অনলাইনে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। সোমবার রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণRead More



































