আ.লীগের সেই সভাটি হয় সিলেটের রিসোর্টে, সীমান্ত পেরিয়ে সভা করে ভারতে ফিরলেন রনজিত

বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ন-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিত সরকারের সভার একটি ভিডিও নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। পালিয়ে দেশের বাইরে থাকা রনজিত এই সভাটি কোথায় করেছেন এ নিয়ে চলছে নানা আলোচনা। কেউ কেউ দাবি করছেন সভাটি হয়েছে সুনামগঞ্জের সীমান্ত এলাকায় আবার কারো দাবি, সিলেট সীমান্তে এই সভা হয়। অন্যদিকে, ভারতের ভেতরে রনজিত এই সভাটি করেন বলেও দাবি করছেন কেউ কেউ। তবে সুনামগঞ্জ পুলিশ সূত্রে জানা গেছে, আলোচিত এই সভাটি হয়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের একটি রিসোর্টে। রনজিতের ফেসবুক পেজের আপ করা এই সভার ভিডিও দেখে তাহিরপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করেRead More



































