সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জল ইমাম সীমান্ত নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় দুইজনকে জীবিত উদ্ধার করা হয়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোফাজ্জল ইমাম সীমান্ত কিশোরগঞ্জের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে বীচ কর্মীদের ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, ‘সন্ধ্যায় ৯ বন্ধু মিলে সৈকতে গোসলে নামেন। সেখানে ফুটবল নিয়ে খেলছিল তারা। এক পর্যায়ে ফুটবলটি সমুদ্রে ভেসে গেলে সেটি আনতে যান তিনজন। এসময় তিনজনই ভেসে যান। সৈকতকর্মী ও সী-সেইফ লাইফগার্ড কর্মীরা দুইজনকে উদ্ধার করতে সক্ষম হলেও মোফাজ্জল ইমাম সীমান্ত নিখোঁজ ছিল।Read More



































