সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ, আটক ২ যুবক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ২৪৫টি ভারতীয় কম্বলসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে সিলেট মহানগরীর মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাস পয়েন্ট সংলগ্ন সিরাজ উদ্দিন আহমদ একাডেমি ও সিরাজ কিন্ডারগার্টেন স্কুলের বিপরীত পাশে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঢাকা মেট্রো-অ-১১-৪৫২০ নম্বরের একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ২৫টি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ২৪৫টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। উদ্ধার করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় আটকRead More



































