সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ, আটক ২ যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ২৪৫টি ভারতীয় কম্বলসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে সিলেট মহানগরীর মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাস পয়েন্ট সংলগ্ন সিরাজ উদ্দিন আহমদ একাডেমি ও সিরাজ কিন্ডারগার্টেন স্কুলের বিপরীত পাশে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ঢাকা মেট্রো-অ-১১-৪৫২০ নম্বরের একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ২৫টি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ২৪৫টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। উদ্ধার করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার রানীগাঁও ইউনিয়নের গাভীগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে আছকির মিয়া (৩৫) এবং একই এলাকার জহুর আলীর ছেলে গাড়ির হেলপার মো. আরিফ হোসেন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার করা কম্বল ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় মোগলাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আটক দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বুধবার রাত ৯টায় এসএমপির মিডিয়া সেল থেকে ডিসি-সিটিএসবি মোঃ আফজাল হোসেন এ তথ্য জানান।
Related News
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ, আটক ২ যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৯ লাখ ৮০ হাজার টাকাRead More
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের পর সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ‘অলRead More



Comments are Closed