ব্যাংক থেকে ঋণ নিয়ে রেকর্ড গড়ল সরকার

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি অর্থবছরে ব্যাংক খাত থেকে সরকারের ঋণ গ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) সরকার ব্যাংক ব্যবস্থা থেকে নিট ১ লাখ ৮ হাজার ১৮২ কোটি টাকা ঋণ নিয়েছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় তিন গুণ বেশি। তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে সরকারের ব্যাংক ঋণের পরিমাণ ছিল ৩২ হাজার ৫৬২ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে সরকারের ঋণ বেড়েছে ৭৫ হাজার ৬২০ কোটি টাকা। অন্যদিকে সরকারের ঋণ গ্রহণ বাড়লেও বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, একই সময়ে বেসরকারি খাত ব্যাংক থেকে প্রায় ২৫ হাজারRead More



































