বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলে ইমনকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার চানশির কাপন এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, একটি মারামারি অভিযোগের বিষয়ে তদন্ত করতে চানশির কাপন এলাকায় কদর আলীর বাড়িতে যায় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এত কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে থানা থেকে আরও পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে কদর আলী ও তার ছেলে ইমনকে আটক করে থানায় নিয়ে আসে।Read More



































