হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত রাকিব মিয়া (২০) নামে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়নের বক্তারপুর হাইস্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে বক্তারপুর ও কদুপুর গ্রামের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় কদুপুর গ্রামের তিনজন আহত হন। তাঁদের মধ্যে রাকিব মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত রাকিব মিয়া বানিয়াচং উপজেলার ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়নের কদুপুর গ্রামের বাসিন্দা। তিনি হাবিবুর রহমানের ছেলে।
যুবকের মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক। তিনি জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Related News
হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সমর্থকদের মধ্যেRead More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে মধ্যরাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগতRead More



Comments are Closed