মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৬০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত ও সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ নভেম্বর) পৌর শহরের শমসেরনগর রোড এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়। দুটি মামলায় মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে আনন্দ ফুডকে ৫০ হাজার এবং মেঘবাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে প্রতিষ্ঠান দুটিতে খাদ্যদ্রব্য উৎপাদন ও প্রস্তুতের ক্ষেত্রে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ, স্যাঁতসেঁতে স্থান এবং স্বাস্থ্যসম্মত পরিবেশের ঘাটতি পরিলক্ষিত হয়। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর দীপংকর ব্রহ্মচারী উপস্থিত ছিলেন।
অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৬০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত ও সংরক্ষণের দায়েRead More
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More



Comments are Closed