ছাতকে সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে পৌরসভার ইজারা নেওয়া টোল আদায় করতে না পেরে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ইজারাদার। লোকসানের ভারে ব্যবসায়িকভাবে দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছে তার। এ অবস্থায় ক্ষতিপূরণ ও প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ইজারাদার ইকবাল হোসেন রানা। তার অভিযোগ, দুটি নৌপরিবহন ও ব্যবসায়ী সংগঠনের সদস্যরা টোল দিচ্ছেন না। তবে সংগঠনগুলোর নেতারা দাবি করেছেন, ইজারাদারের টোল আদায়ের দাবি ও পদ্ধতি নিয়ে তাদের আপত্তি রয়েছে। পৌরসভা সূত্রে জানাযায়, সরকারি নিয়ম অনুসরণ করে ২০২৫ সালের ১৩ এপ্রিল, বাংলা ১৪৩২ সনের পয়লা বৈশাখে সুরমা নদীপথে পণ্য লোড-আনলোড, মজুত ও আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট ইট, বালু, পাথর, চুনাপাথর, সিমেন্টসহ বিভিন্ন পণ্যেরRead More



































