সিলেট জেলা ও মহানগর জামায়াতের আমির পুনর্নির্বাচিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা শাখার আমির পুনর্নির্বাচিত হয়েছেন মাওলানা হাবীবুর রহমান। মহানগর শাখার আমির পদে পুনর্নির্বাচিত হয়েছেন ফখরুল ইসলাম।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরদের নাম ঘোষণা করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
দলীয় সূত্রে জানানো হয়, এবার ২৭টি জেলা ও মহানগর শাখায় নতুন আমির নির্বাচিত হয়েছেন। অন্য শাখাগুলোতে ২০২৪ সালের আগে দায়িত্ব পালন করা আমিররাই পুনর্নির্বাচিত হয়েছেন।
জামায়াতের রুকনদের (সদস্য) গোপন ভোটে জেলা ও মহানগর শাখার আমির নির্বাচিত হয়েছেন। গত মাসে এসব শাখায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
Related News
সিলেটে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এRead More
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল, মহানগর জামায়াতের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের প্রবীণ রুকন ও মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২২নং ওয়ার্ডেরRead More



Comments are Closed