সিলেটে এমসি কলেজে ছাত্রীসংস্থার মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় রামিসা ও সিলেটে ফাহিমাসহ সকল নারী ও শিশু সহিংসতার প্রতিবাদে এবং সুষ্ঠু বিচারের দাবিতে সিলেটের এমসি কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার এমসি কলেজ শাখার উদ্যোগে এমসি কলেজের প্রধান ফটকে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্নধরণের দাবি সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড, পোস্টার হাতে প্রায় ১ ঘন্টা অবস্থান করেন। ছাত্রী সংস্থার এমসি কলেজ শাখার সভানেত্রী জান্নাতুল ফেরদৌস তাশফিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি নিশাত বিনতে নুরের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- শাবিপ্রবি শাখা সভানেত্রী আমিনা বেগম, সিলেট মহানগরীর দপ্তর সম্পাদিকা বুশরা সাদিয়া, এমসি কলেজের শিক্ষার্থী মেহেদী আক্তার মাছুমা প্রমুখ। এসময় ৩ দফা দাবীRead More



































