সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতে গিয়ে সংঘর্ষে জড়িয়েছেন বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীরা। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা সদরের থানার সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমানের সঙ্গে যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক ও মাসুম তালুকদারের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই পক্ষ আলাদা দুটি র্যালি বের করে। র্যালি দুটি সদর থানার সামনে মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনাস্থলেRead More



































